আবারো জেলার গুনী শিক্ষক শিরিন সুলতানা কাকন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৯ পিএম
আবারো জেলার গুনী শিক্ষক শিরিন সুলতানা কাকন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা কাকন এ বছর আবারো জেলার গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, তিন বার জেলা পর্যায়ে এবং নয় বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারিভাবে ইন্দোনেশিয়ায় উন্নত প্রশিক্ষন গ্রহন ও ভ্রমন করেছেন।

জানা যায়, মেধা, সাংস্কৃতি, সৃজনশীল পাঠদান ও কর্তব্য পরায়নতার বিবেচনায় শিরিন সুলতানা কাকন ২০০১ সালে বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে ও ২০১৬ সালে তিন দফায় তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এছাড়া শিরিন সুলতানা কাকন নয় বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে তিনি সরকারিভাবে ইন্দোনেশিয়ায় উন্নত প্রশিক্ষন গ্রহন সহ ভ্রমনের সুযোগ পান। সবশেষে এ বছর তিনি জেলার গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার বিকেলে গুনী শিক্ষক শিক্ষক শিরিন সুলতানা কাকন জানান, “আমার শিক্ষকতা জীবনে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারী ও আমার সহকর্মীদের সহায়তায় আমি উত্তোরত্তর সাফল্যর অর্জন করতে পেরেছি। এজন্য সকলের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন”। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান বলেন, “ এ বছর ফরিদপুর জেলায় মাত্র তিনজন গুনী শিক্ষক নির্বাচিত হয়েছেন। সেই গুনী শিক্ষকের তালিকায় অত্র উপজেলার আদর্শ শিক্ষক শিরিন সুলতানা কাকন অন্তর্ভুক্ত থাকায় আমি গর্বিত”।

আপনার জেলার সংবাদ পড়তে