পরিকল্পিত সন্ত্রাসের মাধমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পটুয়াখালীতে যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। সকালে জেলা বিএনপি অফিস চত্বর থেকে মিছিলটি সদর রোড ঘুরে লঞ্চ টার্মিনাল চত্বরে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি রিমানুল ইসলাম রিমু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আলামিন হাওলাদার ও অন্যরা।
বক্তারা, পরাজিত ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং তাদের দোসরদের সকল অপতৎপড়তা প্রতিহত করে ধরে আইনের হাতে তুলে দেয়ার জন্য নেতা-কর্মীদের আহবান জানান। এছাড়া বিএনপির অঙ্গসংগঠন সমহের নতুন কমিটিতে যাতে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা ঢ়ুকতে না পারে সেজন্য কেন্দীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন।