নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ক্যাপাসিটি মোড় সংলগ্ন টোকিও রাইস মিলের ভাড়া বাসা থেকে আবু বকর সিদ্দিক (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু বকর সিদ্দিক নেত্রকোনার পূর্বধলা উপজেলার কোনা বিতরগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি এপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন। নিহতের পিতা মজিবর রহমান জানান, দুইদিন ধরে কোম্পানির লোকেরা তার সাথে যোগাযোগ করতে না পেরে পরিবারকে জানায়। বিকাল ৪টার দিকে পরিবারের পক্ষ থেকে খবর নিতে গেলে ঘরটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়, ময়নাতদন্তে জানা যাবে প্রকৃত কারণ।