আওয়ামী সন্ত্রাসের মাধ্যমে

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে টাঙ্গাইলে শ্রমিক দলের মিছিল

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৬ পিএম
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে টাঙ্গাইলে শ্রমিক দলের মিছিল

দেশব্যপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী দ্বারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সমাবেশ ও মিছিল করেছে শ্রমিকদল। এ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে শ্রমিক দলের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সমাবেশে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মুনিরুল হক মুনীরের সঞ্চালনায়  ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, বাবু অমল ব্যানার্জী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম প্রমুখ ।

এছাড়াও জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মাসুদ করিম, সিনিয়র যুগ্ন সম্পাদক, দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, আমিনুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেন'সহ জেলা, থানা ও পৌর শ্রমিক দলের অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে