প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ১ অক্টোবরের মধ্যে সবাই নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন তিনি। যারা এর মধ্যে পাবেন না, তাদের বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিকে বিবেচনার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে এক পোস্টে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘১ অক্টোবর (২০২৬) পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে সেটি পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে। উল্লেখ্য যে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে