আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম
আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে  অতিরিক্ত টোল আদায়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সর্ব বৃহৎ হাট ফকিরগঞ্জ বাজার। সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দুইদিন এ হাট বসে। অন্যান্য দিনেও হাটের দিনের মতো চলমান । সরকার এ হাট থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় করলেও, হাটের কোন উন্নয়ন পরিলক্ষিত হয়নি। ইজারাদার অতিরিক্ত টোল আদায়ের পাশাপাশি ঝাড়ুদার দিয়ে আরেক দফা  টোল আদায় করছে। এছাড়াও হাটের দিন ব্যতীত অন্যান্য দিনেও টোল আদায় করতে দেখা যায়। হাটের কোথাও টাঙ্গানো হয়নি টোল আদায়ের সাইন বোর্ড। এদিকে ব্যবসায়ীরা  হাটের রাস্তা দখল করে ইচ্ছেমতো  দোকান পাট করছে।  রাস্তার উপরে বয়লার মাংশের দোকান।  জবাই মুরগির বর্জ্য ময়লা আবর্জনা যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত করে ফেলেছে। বর্জ্যরে দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতা, স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী, পথচারী সহ মসজিদমুখী মুসল্লিদের জন-জীবন অতিষ্ঠ  হয়ে উঠেছে। এছারাও  অটো ভ্যান-ইজি বাইক চালকরা বাজারের প্রতিটি রাস্তা মোড়ে ২৪ ঘন্টা রাস্তা দখল করে রাখছে। 

ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী ব্যবসায়ীদের রাস্তা থেকে সরিয়ে, অন্যত্র দোকান বসিয়ে দিয়ে ছিলেন। নজরদারিতে রেখেছিলেন অটো ভ্যান ইজিবাইক এর প্রতি।  বাজারের রাস্তাঘাটে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে এসেছিল। পরবর্তীতে  ইউএনও  বদলি হওয়ার সাথে সাথে   ব্যবসায়ীরা একটি মহলের ইশারায় আবারো রাস্তা দখল করে দোকান শুরু করছে। এসব অনিয়মের বিরুদ্ধে  উপজেলা মাসিক  আইনশৃঙ্খলা সভায় একাধিকবার উত্থাপন  করা হলেও প্রশাসন টোল আদায়ের বিষয়  কোন পদক্ষেপ গ্রহণ করেননি।  ইজারাদারের সকল প্রকার অনিয়ম অ-ব্যবস্থাপনার বিরুদ্ধে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে, হাটের দৃশ্যমান কয়েকটি স্থানে দ্রুত  টোল আদায়ের সাইনবোর্ড টাঙ্গানোর দাবী সহ রাস্তার  উপর থেকে বয়লার মাংস বিক্রির দোকান সহ অন্যান্য দোকান অটো ভ্যান ইজি বাইক অন্যত্র সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্েেষপর দাবী জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে