মোল্লাহাটে ড্রিম কেরিয়ার কোচিং সেন্টারের উদ্বোধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৮ পিএম
মোল্লাহাটে ড্রিম কেরিয়ার কোচিং সেন্টারের উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষার্থীদের একাডেমিক, ভর্তি ও চাকরির প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে ‘ড্রিম কেরিয়ার (স্বপ্ন থেকে সাফল্যের পথে)’ কোচিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়য়ডিহি গ্লোবাল কিন্ডার গার্ডেনের সম্মেলন কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এর মাধ্যমে মোল্লাহাটে প্রথমবারের মতো চাকরি, ভর্তি ও একাডেমিক-এই তিন ধরনের প্রস্তুতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে একটি বহুমুখী কোচিং সেন্টারের কার্যক্রম শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বরেন্দ্রনাথ দে, জয়য়ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সমাদ্দার, চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এনামুল কবির, গ্লোবাল কিন্ডার গার্ডেনের পরিচালক মৌসুমী জাহান ও উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মেহেদী হাসান। এছাড়া স্থানীয়দের মধ্যে সুকান্ত সেন, হাসান গাজী, বাচ্চু শেখ, রিয়াদ গাজী, মহব্বত আলী শিকদার, ফরমান চোকদার, মোল্লা তানভীর আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ড্রিম কেরিয়ার কোচিং সেন্টারের পরিচালনা পর্ষদে রয়েছেন কামরুজ্জান শিকদার, বিশ্বজিৎ পাইক ও নাইম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে