পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে। উন্নয়ন সংস্থা আভাস আয়োজনে উপজেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে দু দিনব্যাপী প্রশিক্ষণ ২৬ সেপ্টেম্বর সম্পন্ন হয় । প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন, প্রদীপ দাস প্রকল্প সমন্বয়কারী, ফায়ার সার্ভিস টীম লিডার সোহরব হোসেন , মো: সুমেজ ফায়ার ফাইটার কামরুল আহসান ও নাসরিন খানম মনিটরিং অফিসার, কামরুল আহসান প্রকল্প কমকর্তা দুদিনব্যাপী প্রশিক্ষণে দুর্যোগ কী, দুর্যোগকালীন করণীয় ও দায়িত্ব, যৌন শোষণ ও যৌন নির্যাতন প্রতিরোধ, সেফগার্ডিং, সুরক্ষা এবং প্রজনন স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা , দুর্যোগকালীন সময় উদ্ধার প্রক্রিয়া বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলার চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের বিভিন্ন শেল্টারে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সাইক্লোন রেডিনেস প্রজেক্টের আওতায় ২৫ সেপ্টেম্বর প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষণে চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।