পটুয়াখালীর বাউফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ইঁরষফরহম ডধঃবৎ ্ ঝধহরঃধঃরড়হ ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ় (ইড্ঝঊ) প্রকল্পের ফেইজ-আউট সমাপনী সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ২০২২ সালে বাউফল উপজেলার দাসপাড়া, বগা, মদনপুরা ও আরও একটি ইউনিয়নে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। প্রকল্পের আওতায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা ও কমিউনিটি গ্রুপ গড়ে তোলার কার্যক্রম পরিচালিত হয়।
সভায় প্রকল্পের ২০২২-২০২৬ সময়কালের প্রধান অর্জন, ফলাফল ও প্রভাব তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পরও ডঅঝঐ উদ্যোক্তা, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা উদ্যোক্তা, উঠান ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ (ঈঝএ), কিশোর-কিশোরী গ্রুপ এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ প্রকল্পের অর্জন ও স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রকল্প-পরবর্তী সময়ে স্থানীয় অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
সভায় প্রকল্পের অগ্রগতি বইসহ সংশ্লিষ্ট নথিপত্র উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রকল্পের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, এনজিও প্রতিনিধি আবদুল খালেকসহ আহ্ছানিয়া মিশন ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।