দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এ্যাডভান্সিং লোকাল ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। ইউএনডিএফর অর্থায়নে আয়োজিত কর্মশালায় আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, ভেটোনারী সার্জন ডাঃ সাইদুর রহমান প্রমুখ। কর্মশালায় প্রকল্পের বিষয়ে তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ মোঃ নূরনবী, এ সময় মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার তানভীর আহমেদ রিফাত, কমিউনিটি ম্যানেজার ইভা বিশ্বাস উপস্থিত ছিলেন। কর্মশালায় দাকোপের সুতারখালী ও বানীশান্তা ইউনিয়নে ২ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় ৭৩৯৬ জন সরাসরি উপকার সহায়তার আওতায় আসবে বলে তুলে ধরা হয় । উপকুলীয় এলাকায় জলবায়ু ঝুঁকি মোকাবেলা কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।