দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) উদ্যোগে আগামী এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নির্বাচনী পরীক্ষা’র প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার, সিনিয়র সহকারী শিক্ষক মো. আক্তারুল ইসলাম রাঙ্গা, সহকারী শিক্ষক মো. ওবাইদুল্লাহ, স্কুলের প্রাক্তণ শিক্ষক মো. খায়রুল আনম। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোছা. রামিশা বেগম, পবিত্রা রাণী, রাশেদা বেগম ও সাবিনা বেগম। ১০ম শ্রেণির ছাত্র মো. আরিফ, রবিন, শহিদ, নাজিম হোসেন, মুরাদ, রাকিব, পিহু হাসান, ফয়সাল, মুসা, সজিব, সোহাগ, নাফিজ জোবাইদুর, সিমা রায়, নন্দিতা চক্রবর্তী, লায়লা, নিলুফা, শারমিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম বলেন, আপনার সন্তান আপনার সম্পদ। কাজেই আপনার সন্তানকে যোগ্য মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে শিক্ষক-অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে পরীক্ষার ফলাফল ভালো হবে। স্কুলের চলমান ১০ম শ্রেণির শিক্ষার্থীদের যে সাপ্তাহিক চলমান স্কুল পরীক্ষায় প্রতিটি শিক্ষার্থীকে অংশ গ্রহণ করতে হবে। আমরা প্রতি বছর এসএসসি পরীক্ষার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট করে থাকি এবারো সেই কার্যক্রম চালু থাকবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জবাবদিহিতার সূত্রপাত ঘটবে। সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার বলেন, পরীক্ষার্থীরা মোবাইল দেখে সময় নষ্ট না করে নিয়মিত পড়াশুনা চর্চা করতে হবে। সেই সাথে স্কুলের সাপ্তাহিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে।