পরিকল্পিত ভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন, কেন্দ্রীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন, নুরুল ইসলাম পনির প্রমুখ। কর্মসূচিতে মহানগর বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।