কাউখালী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৪ পিএম
কাউখালী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী সরকারি কলেজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এবং কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন। অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব তালুকদার ও সিনিয়র সহ-সভাপতি সোলায়মান কাজী। অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন,

নবীন শিক্ষার্থীদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। কাউখালীর সার্বিক উন্নয়ন এবং এই উপজেলাকে একটি সুন্দর ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে