ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১ অক্টোবর, ২০২৬, ০৪:১৫ পিএম | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৪:১৫ পিএম
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বরিশাল নগরীর ভাটিখানা এলাকার একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।  বাসার বাহির থেকে তালাবদ্ধ থাকায় বিষয়টি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করেছেন। বৃহস্পতিবার (পহেলা অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমেনা খানম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। অবসরগ্রহণের পর গত প্রায় এক বছর ধরে তিনি ওই বাসার দ্বিতীয় তলায় একাই বসবাস করছিলেন।

বাড়ির মালিক রিনা বেগম জানান, বুধবার রাতে পাশের ভাড়াটিয়ার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি আমেনা খানমের ছেলেকে জানানো হয়। তার ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, আমেনা খানমের ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ঘরটি বাহিরে থেকে তালাবদ্ধ দেখতে পায় পুলিশ। পরে তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে খাটের ওপর কাপড় দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আমেনা খানমের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে