রাজিবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৫:৫২ পিএম
রাজিবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“প্রবীণদের মর্যাদা, অধিকার ও নিরাপদ জীবন নিশ্চিত করি”-এই প্রত্যয়কে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )ও সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খানের সভাপতিত্বে  বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করে জীবনের শেষ সময়ে তাঁদের নিরাপদ, সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে