প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

‘সাত মাসে যে উন্নয়ন হয়েছে, ১৬-১৭ বছরেও তা হয়নি’

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৭:১৬ পিএম
‘সাত মাসে যে উন্নয়ন হয়েছে, ১৬-১৭ বছরেও তা হয়নি’

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম পি বলেছেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী  তারেক রহমান এম পির নেতৃত্ব গঠিত সরকার গঠনের সাত মাসে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, বিগত সরকারের ১৬/১৭ বছরে সেই উন্নয়ন হয়নি। কারন এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তাই এই সরকারের জনগণের কাছে জবাব দিহীতা রয়েছে। প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে বিশ্বের কাছে আত্মমর্যাদাশীল জাতী হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকবে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রামের হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড কৃষি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে কৃষি ও কৃষকদের উন্নয়ন করার কোন বিকল্প নেই। তাই সরকার কৃষকদের  উন্নয়নে নির্বাচনের পূর্বে ঘোষিত  ৩১ দফা কর্মসূচীর কৃষি কার্ড বিতরণ করছেন। মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল ফোরকান, পুলিশ সুপার মোঃমাসুদ আলম বি পি এম,, কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রামের উপ- পরিচালক আ,প্রুু মার্মা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন,  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মোঃ ইদ্রিস মিয়া, লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপি আহ্বায়ক  আলহাজ নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা  নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা বিএনপি আহ্বায়ক কর্ণেল( অবঃ)  আমিন উল্লাহ বাহার, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক,  আলহাজ জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান,হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব  অহিদুল আলম,দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক জামাল হোসেন ও  নেছার উদ্দীন চেয়াগরম্যান, জেলা, উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  গতকাল ইউনিয়নের তিনটি ও ১১শ ৮০ জন কৃষকের  মধ্যে কৃষি কার্ড ও কৃষি সহায়তা উপকরণের অর্থ মোবাইলে প্রেরন করেন। প্রধান মন্ত্রী ভার্সুয়ালী কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন। গতকাল দেশের ৫৬টি জেলায় ৭৭ টি উপজেলায় ১০ হাজার ১শ ৬৫ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ সহায়তা ও কৃষি কার্ড বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে