চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের জনপ্রিয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন।
চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী আজ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি মাটি ও মানুষের এই প্রিয় নেতার শারীরিক আরোগ্যের জন্য প্রিয় চাঁদপুরবাসী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন।
নেতার আকস্মিক অসুস্থতার খবরে পুরো চাঁদপুর ও হাইমচরজুড়ে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রিয় মানিক ভাইয়ের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর প্রিয় চাঁদপুরবাসীর সেবায় ফিরে আসতে পারেন-এটাই এখন চাঁদপুরবাসীর আকুল প্রার্থনা। ফি আমানিল্লাহ।