পাবনার চাটমোহর পৌর সদরে অবস্থিত এনায়েতুল্লাহ ইসলামিয়া সিনিয়র (ফাজিল) মাদ্রাসার গভর্নিং বডি গঠণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের বাদ দিয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু ইসহাক গোপনে এই গভর্নিং বডি অনুমোদন করিয়েছেন বলে অভিযোগ।
অভিযোগ,সরকারি বিধিবিধান ও আরবি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আইন ও বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি যেমন বাদ দেওয়া হয়েছে,তেমনি একই শাখা থেকে ৬ জনকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে,তারা কেউই অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অংশ নেননি ও নির্বাচিতও হননি। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ৩ জন ও শিক্ষক প্রতিনিধি ৩ জনকে বাদ দিয়ে এই গভর্নিং বডি অনুমোদন করা হয়েছে। মাদ্রাসার আলিম ও ফাজিল শাখা থেকে কোন অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নেওয়া হয়ািন। শুধু দাখিল শাখা থেকে অভিভাবক মনোনতি করা হয়েছে। এরা হলেন আলহাজ কবির,শহিদুল ইসলাম ও হাতেম আলী। একইভাবে দাখিল শাখা থেকে ৩ জন অনির্বাচিত শিক্ষক প্রতিনিধি মনোনতি করা হয়েছে। এরা হলেন কামাল মোস্তফা,জুবায়ের হোসেন ও রুবেল পারভেজ। অখচ মাদ্রাসার গভর্নিং বডি গঠণের প্রাক্কালে নিয়মতান্ত্রিভাবে নির্বাচনী তফশিল ঘোষনা করে প্রিজইডিং অফিসার অভিভাবক প্রতিনিধি নিবাচন সম্পন্ন করেন। নির্বাচিত অভিভাবক ৩ জন হলেনইয়ানুর নাহার,আফজাল হোসেন ও মাহবুবুল আলম। নির্বাচিত শিক্ষক প্রতিনিধি হলেন কামাল মোস্তফা,হাবিবা জান্নাত ও রাবেয়া সুলতানা।
এদিকে এই গভর্নিং বডিকে অবৈধ দাবি করে গভর্নিং বডির দাতা সদস্য ও চাটমোহর পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু ইসহাকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম জানান,তিনি গভর্নিং বডি গঠণের বিষয়টি জানেন না। তিনি বলেন,আমি প্রিজাইডিং অফিসার নিয়োগ পাওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে অভিভাবক প্রতিনিধি নির্বাচন করে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছি। তারা কেন,কিভাবে বাদ যায়,সেটা আমার বোধগম্য নয়। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান,অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।