ভালুকায় সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০২:০০ পিএম
ভালুকায় সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

ভালুকায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে,ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল চলে বাদ আছর থেকে শুরু করে মধ্যরাত রাত পর্যন্ত। 

ভালুকা উপজেলার শাখার জামায়াত ইসলামীর আমীর ছাইফু উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবের উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের এমপি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ শেরপুর আসনের এমপি হাফেজ রাশেদুল ইসলাম,ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন মুফতি আবুল কালাম আজাদ বাশার, অধ্যক্ষ মাও,মুফতি ওয়াহেদুজ্জামান তানভীর কাশেমী ও স্থানীয় ওলামাই কেরাম। অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব হাসানুল ইসলাম মিতুল। পরে দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে