ঝিনাইদহে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০২:০১ পিএম
ঝিনাইদহে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

ঝিনাইদহ জেলার মহেশপুরে ড্রাগনের জমিতে পেতে রাখা বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে জিহাদ হোসেন(১৩)নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার সকালে পরিবারের লোকজন জিহাদের খোঁজ শুরু করে। এক পর্যায়ে ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিহতের স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে জিহাদের মরদেহ শনাক্ত করে।

নিহতের স্বজনরা জানান, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে