সৈয়দপুরে মাদক নির্মূল কমিটি গঠনে আলোচনা সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৩:৫৯ পিএম
সৈয়দপুরে মাদক নির্মূল কমিটি গঠনে আলোচনা সভা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) শহরের শেরু হোটেল নামক স্থানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর মাদক নির্মূল কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।

সভায় বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা। এ সময় সৈয়দপুর মাদক নির্মূল কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রাব্বানী, সদস্য সচিব মো. সেকেন্দার আলী, মনজুর আলম তন্ময়, নজরুল ইসলাম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় ৩ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠনসহ মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে