আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করে বেআইনীভাবে মিছিল করার অভিযোগে ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগের নেতা মহিনুল ইসলাম মহিনকে গ্রেফতা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মহিনুল ইসলাম মহিন বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও বাউসা হারুন অর-রশিদ-শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) এবং বাউসা হেদাতীপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাউসা ইউনিয়ন ছাত্রলীগের নেতা মহিনুল ইসলাম মহিন সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করেন এবং নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে বাউসায় মিছিল করেন। এই অভিযোগে বাউসা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশের তদন্তে মহিনুল ইসলাম মহিনকে আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করার সম্পৃক্ততা ছিলেন। এ বিষয়ে বাঘা থানা ওসি সেরাজুল হক বলেন, আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করে বেআইনীভাবে মিছিল করা ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় পুলিশের তদন্তে মহিনুল ইসলাম মহিনকে আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করার সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।