শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে খোলা মাঠে কবিতা ও সাহিত্যের পাঠচক্র

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম
শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে খোলা মাঠে কবিতা ও সাহিত্যের পাঠচক্র

বিকাশ এবং সুস্থ সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করতে শেরপুরে খোলা মাঠে শুরু হয়েছে কবিতা ও সাহিত্যের পাঠচক্র।

‘সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদয়াঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে’-এই প্রত্যয়কে সামনে রেখে রোববার  (৪ অক্টোবর) দুপুরে শেরপুর সরকারি কলেজের মাঠে এ পাঠচক্রের উদ্বোধন করা হয়। শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থীরা।

পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাহাতুল ইসলাম (আলো)-এর দিকনির্দেশনায় এবং সদস্য মাইমুনা মুমুর তত্ত্বাবধানে পাঠচক্রের কার্যক্রম শুরু হয়। এতে সাহিত্য নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন মাইমুনা মুমু, সোহানা, শান্তা, হৃদয়, তানভীর, পপি, পারভেজ ও রেজাসহ অন্যরা।

আয়োজকরা জানান, একটি ভালো বই শুধু জ্ঞানই দেয় না, বরং মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, মূল্যবোধ জাগ্রত করে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে শেরপুর সরকারি মহিলা কলেজে পাঠচক্রের কার্যক্রম শুরু হয়। এবার শেরপুর সরকারি কলেজের মাঠে এ আয়োজনের মধ্য দিয়ে আরও বেশি শিক্ষার্থীকে বইপাঠ ও সাহিত্যচর্চায় সম্পৃক্ত করার প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। আয়োজকরা আরও জানান, প্রতি মাসে দুই থেকে তিনটি পাঠচক্র আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন পাঠচক্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শেরপুরের শিক্ষাঙ্গনে জ্ঞান, সাহিত্য ও সুস্থ সংস্কৃতিচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা তাঁদের।

আপনার জেলার সংবাদ পড়তে