বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা খায়রুল বাসার, সাধারণ সম্পাদক নূর জালাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আব্দুল গফ্ফারসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।