দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও মোটরসাইকেল সহ ৩ জন আটক

এফএনএস (দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৪:৫১ পিএম
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও মোটরসাইকেল সহ ৩ জন আটক

দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া পাকা রাস্তার ওপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ২ বোতল মদ ও ১টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোঃ খালেকুল সাইফুল (১৭), পিতা- মুক্তার হোসেন, গ্রাম- বোদ্ধনাথ তলা, মোঃ আব্দুল আলিম (১৭), পিতা- মোঃ ফেরদৌস আলম এবং মোঃ জান্নাত ইসলাম (১৬), পিতা- মোঃ নিয়াজ উদ্দিন, গ্রাম- চরদিয়ার, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া। আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য (তিরাশি হাজার) টাকা।

অপরদিকে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৬ অক্টোবর মঙ্গলবার  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২.৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (দশ হাজার একশত পঞ্চাশ) টাকা।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে