পাবনার সাঁথিয়া উপজেলায় মাদক নির্মূলের জন্য ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন ও কিট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৬সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ডোপ টেস্টের জন্য কিট সরবরাহ করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাহিদ আল হাসান আসিফ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সেক্রেটারী সিরাজুল ইসলাম মল্লি¬ক সিরাজ,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান,সাঁথিয়া প্রেস ক্লাবের সেক্রেটারী ফারুক হোসেন,ছাত্রদল নেতা জীবন আহম্মেদসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩শতাধিক ডোপ টেস্ট কিট সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।