আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে ছুটির ধারাবাহিকতা সমন্বয় করতে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজার ছুটি বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।
সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। নতুন প্রজ্ঞাপনে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন সরকারি ছুটি থাকবে।
এর পরদিন ২৩ অক্টোবর শুক্রবার এবং ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি হবে। এই ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়েছে।
এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। অর্থাৎ প্রয়োজনীয় জনসেবা সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবাও ছুটির বাইরে থাকবে। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোকেও প্রয়োজন অনুযায়ী চালু রাখতে হবে।
আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৯৯৬ সালের Rules of Business-এর Schedule I-এর সংশ্লিষ্ট বিধানের ক্ষমতাবলে সরকার প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।