জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমান (৩৮) প্রতারণার আশ্রয়ে ১৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হবার খবরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে ৮ অক্টোবর উক্ত মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মাও. জোবায়ের (৩০) বাদি হয়ে ভূক্তভোগিদের পক্ষে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মিজানুর রহমান ঢাকার ৩১২ দক্ষিণ যাত্রাবাড়ি, ফরিদাবাদ এলাকায়।
মসজিদের সাধারণ সম্পাদক মাও. ফরহাদ হোসেন এবং প্রতারিতরা জানান-প্রতারক মুফতি মিজানুর রহমান তিন মাস আগে ৪০ হাজার টাকা মাসিক সম্মানির শর্তে মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মসজিদের নির্দিষ্ট আবাসনে স্বপরিবারে অবস্থান করেন। হংকং থেকে তার এক আত্মীয়র পাঠানো স্বর্ণ এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে আনতে টাকার প্রয়োজনের অজুহাতে ৭ অক্টোবর ১৪/১৫ জন লোকের কাছ থেকে প্রায় ১৫ লক্ষাধিক টাকা হাওলাদ নিয়ে রাতেই পরিবারকে নিয়ে লাপাত্তা হন। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম হক জানান অভিযোগের বিষয়টি তদন্তাধীন আছে।