চরভদ্রাসনে এক চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০১:৫৮ পিএম
চরভদ্রাসনে এক চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে উত্তর আলমনগর গ্রামে হেলিপ্যাড এলাকার চিহ্নিত মাদক কারবারি আনছার মোল্যার ছেলে কামাল মোল্যা (৪৫) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। চরভদ্রাসন থানার চৌকষ অফিসার ইনচার্জ মোঃ সফর আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম হোসেন খান, এএসআই কাজী সাইফুদ্দিন, কনস্টেবল নরেশ চন্দ্র বিশ্বাস ও নাইমুল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধায় ওই মাদক কারবারির বাড়ীর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারীর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে মাদক বিক্রিরত অবস্থায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১১ হাজার ৪৩০ টাকা সহ কামাল মোল্যাকে গ্রেফতার করেন পুলিশ। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারিকে ফরিদপুর মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়েছে। 

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী জানান, “মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে। মাদকের কোনো ছাড় নাই। আর গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে”।

জানা যায়, গ্রেফতারকৃত কামাল মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যাবসা করে চলছিল। সে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের চালান এনে এলাকার যুব সমাজের মধ্যে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে চরভদ্রাসন থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে। ঘটনার দিন সন্ধায় উক্ত মাদক কারবারি উপজেলার হেলিপ্যাড এলাকায় তার বাড়ীর সামনের পাকা রাস্তার উপর ঘুরাফেরা অবস্থায় মাদক বিক্রি করে চলছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মাদক কারবারি পারানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪৩০ টাকা সহ তাকে গ্রেফতার করেন পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে