আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৩ পিএম
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন মামলায় সন্দিগ্ধ আসামীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৯ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে এসআই নাছির হোসেন ও এসআই ফিরোজ হোসেন পৃথক অভিযানে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনিছুর রহমান ফকিরের ছেলে আনোয়ার হোসেন ফকিরকে ২৩ জুন ২০২৬ তারিখের সন্ত্রাসবিরোধী আইনে ২৩ নং মামলার সন্ধিগ্ধ আসামী হিসাবে গ্রেফতার করেন। পৃথক অভিযানে শ্রীধরপুর গ্রামের খাসবাগান গ্রামের শহিদুল ইসলামের ছেলে তছলিম উদ্দিনকে সিআর ২৬৭/২৬ নং মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসাবে গ্রেফতার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে