কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক জামালপুর গ্রামের সাবাজ মন্ডলের পুত্র সাহাজুল ইসলাম (৩২)পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফাঁকা ৩ রাউন্ড ফায়ার করেছে বিজিবি বলে এলাকাবাসী জানায় (১০ অক্টোবর) শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। তথ্যানুযায়ী গুলিবিদ্ধ ব্যক্তি সাহাজুল ইসলাইি(৩২) একজন বাংলাদেশি নাগরিক ও কৃষক সে তার নিজ জমিতে গো খাদ্য লিবিয়ার ঘাস লাগাচ্ছিল বলে এলাকাবাসী জানায়।
ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়েছে।বিজিবি জানায় সীমান্তে জনগণের জানমাল রক্ষার্থে তাদের সজাগ দৃষ্টি রয়েছে।