গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতি উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০২:৪৯ পিএম
গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতি উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির এবং ছানি অপারেশনের রোগী বাছাই কার্যক্রম আয়োজন করেছে গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতি।গতকাল শনিবার উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় জনকল্যাণ সমিতি ইসলামুল হক চক্ষু হাসপাতালে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অপারেশন ও চিকিৎসা পরিচালনায় চাঁদপুর মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতালে এতে রোগী বাছাই ও পরীক্ষা আগত রোগীদের চোখ পরীক্ষা করে ছানি আক্রান্ত রোগীদের বিশেষভাবে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন এবং লেন্স স্থাপনের ব্যবস্থা করা হয়। পরে বিনামূল্যে রোগীদের প্রয়োজনীয় চোখের ড্রপ এবং চশমা সরবরাহ করা হয়। এতে উপস্থিত ছিলেন,গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার  আব্দুল কাইউম, মহাসচিব মফিজুর রহমান আলো, সহ-সভাপতি মো. এবাদুল্লাহ, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আশরাফুল করিম বাবু, প্রচার সম্পাদক আলাউদ্দিন, সদস্য মুরাদ হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে