চট্টগ্রামের হাটহাজারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য স্যগ্রহ বিষয়ক অবহিত করন প্রেস কনফকরেন্স গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অবহিত করন অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্রিফিং করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক এই প্রতিপাদ্যের উপর সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আহবায়ক যথাক্রমে নূর মোহাম্মদ, জাকের হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাংবাদিক উদ্দ্যেশে বলেন এবার উপজেলার আওতাধীন ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ১ ন্ং ওয়ার্ড, ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের একটি ওয়ার্ড এবং হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম প্রাথমিক ভাবে শুরু করা হবে। পরবর্তীতে সরকারের নির্দেশনা অনুসারে অন্যান্য ইউনিয়নের সরকার গৃহীত এই কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহ করার জন্য ইতিমধ্যে ১৫ জনকে দুই দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আবুল খায়ের।