ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে কয়রায় সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৫:০৯ পিএম
ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে কয়রায় সংবাদ সম্মেলন

খুলনার কয়রায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান,  প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, কয়রা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়। এ কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে