দৌলতখানে

৮ অন্ধ প্রতিবন্ধী পরিবারকে সহায়তা দিয়ে মুখে হাসি ফোটালেন ইউএনও

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৭:০২ পিএম
৮ অন্ধ প্রতিবন্ধী পরিবারকে সহায়তা দিয়ে মুখে হাসি ফোটালেন ইউএনও

ভোলার দৌলতখানে তিনটি পরিবারের ৮ জন অন্ধ প্রতিবন্ধীদের মানবিক সহায়তায় পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান। সোমবার (১২ অক্টোবর) দুপুরে  দাপ্তরিক  কাজ শেষে তিনি নিঃস্ব অসহায় ও দুস্থ এসব পরিবারের দ্বারে দ্বারে গিয়ে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলার চরপাতা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বেড়িবাঁধ ও চর খলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ড কলাকোপা গ্রামের এসব  অন্ধ প্রতিবন্ধী পরিবারের সদস্যরা হচ্ছেন,  ফজলুর রহমান, জরিনা খাতুন, ইব্রাহিম, সালমা বেগম, রাবেয়া বেগম, রাহিমা বেগম, মজনু দেবনাথ, বকুল দেবনাথ ও পিয়া।  নির্বাহী অফিসার আব্দুল মতিন খান সরজমিন গিয়ে অন্ধ প্রতিবন্ধী এসব পরিবারগুলোর মাঝে নগদ টাকা এবং চাল, ডাল, তেল, চিনি, লবণ, হলুদ-মরিচের গুঁড়া, ধনিয়া সহ ৮ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এছাড়া তিনি সরকারি সহায়তায় প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার ব্যবস্থাকরে তাদের হাতে কার্ড বিতরণ করেন। 

এসময় উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  একেএম মাহবুব রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মমিনুল আলম, দৌলতখান প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ খায়ের,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী জামাল উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে