আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ পিএম
আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে জুম মিটিং এর মাধ্যমে প্রচারিত অবহিতকরণ প্রেস কনফারেন্স ডিজিটাল স্ক্রীনে প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্দেশ্য, প্রক্রিয়া, সুবিধা বঞ্চিত ও প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। প্রেস কনফারেন্সে উপজেলা সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের উপজেলা নায়েবে আমীর নূরুল আফছার মুর্তজা, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান বক্তব্য রাখেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। সবশেষে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার মাঝে ট্যাপ বিতরণ করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে