কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে ডাকাতির প্রস্তুতির সময় সোহান (২৫) নামের এক ডাকাত কে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছ সোমবার রাতে উপজেলার খলিশা কুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে ডাকাতির প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে।
সোহান দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর পুত্র পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রাতে ওই মাঠে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ সময় স্থানীয় জনতা টের পেয়ে ধাওয়া করে সোহানকে হাতেনাতে ধরে গণপিটুনি দেই এবং পরে পুলিশে সোপর্দ করে।এসময় তার কাছে থেকে দুটি ধারালো হাসুয়া পাওয়া যায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান জানান পিপুলবাড়ীয়া বালিডাঙ্গা মাঠে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনগণ একজন ডাকাত কে আটক করে গণপিটুনি দেয়।এসময় তার সাথে থাকা অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসা বাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ জানায় আটকৃত ডাকাত সোহান পুলিশের কাছে সন্ত্রাসী কর্মকান্ডের নানা রকম চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটকৃত সোহানকে কোটে চালান দেয়া হয়।