ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ পিএম
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে ১৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে দূর্যোগ মোকাবেলার অংশ হিসেবে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচলনা করেন ধামইরহাট ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার শাহাদৎ হোসেন।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিন এবং বিভিন্ন গৃহিনী ও পুরুষ গ্যাস সিলিন্ডারে আগুন নেভানোর মহড়ায় অংশগ্রহণ করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী তাহমিনা সারমিন দূর্যোগ কালীন করনীয় বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেলোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেনী -পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে