গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নুসরাত ফারজানা ডামুড্যায় বদলি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০২:২৩ পিএম
গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নুসরাত ফারজানা ডামুড্যায় বদলি

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত ফারজানা খানকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বদলি করা হয়েছে। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এই বদলি আদেশের কয়েক দিন আগেই ডা. নুসরাত ফারজানা খান স্বেচ্ছায় আবাসিক মেডিকেল অফিসারের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। তার বদলির পর এখন থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. সোলাইমান সুজন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সকালে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তিনি ডা. নুসরাত ফারজানা খানকে অন্যত্র বদলির আদেশ দিয়েছিলেন। মন্ত্রীর সেই আদেশের ধারাবাহিকতায় এই বদলি কার্যকর করা হলো।

আপনার জেলার সংবাদ পড়তে