চাঁদপুরে জেলেদের ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৩:০৪ পিএম
চাঁদপুরে জেলেদের ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন

চাঁদপুর পৌর এলাকার ২ হাজার ৪৭৬ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে চাঁদপুর পৌর পাঠাগারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে তালিকাভুক্ত প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। বিতরণকালে সঠিক ওজন নিশ্চিত করতে তিনি নিজে চালের ওজন যাচাই ও কার্যক্রম তদারকি করেন।

চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদল সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ সহ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এবং অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে