ঝিনাইগাতীতে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৪:৪২ পিএম
ঝিনাইগাতীতে  প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে চলাফেরা করতে অক্ষম  ৮  প্রতিবন্ধীর   মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর ) বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বেসরকারি সংস্থা সোনে ইন্টারন্যাশনাল,  অস্ট্রিয়া এর সহায়তায় এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।  এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, সোনে ইন্টারন্যাশনাল এর সেক্রেটারি জেনারেল মি. আরফ্রেড মালে, কান্ট্রি ডিরেক্টর মোঃ আল মামুন, প্রোগ্রাম সমন্বয়কারী মো. শাকিল মৃধা এবং ঝিনাইগাতী উপজেলা ফিল্ড অফিস সমন্বয়কারী এএমআর রাব্বানী উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন জানান, বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন স্থান থেকে সড়ক দুর্ঘটনায় আহত চলাচল অক্ষম, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা অসহায় প্রতিবন্ধী মানুষ হুইল চেয়ারের জন্য আবেদন করেন। পরবর্তীতে সোনে ইন্টারন্যাশনাল এর সৌজন্যে  হুইল চেয়ার গুলো বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে