ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:২১ পিএম
ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মহাসড়ক অবরোধ

ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে চাঁদাবাজি প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। চাঁদা না দেয়ায় চাঁদাবাজরা ব্যবসায়ীদের উপর হামলা চালালে মাইকে ঘোষণা দিয়ে বাজারের সকল ব্যবসায়ীদেরকে একত্রিত করে বিক্ষোভ মিছিল সহকারে মহাসড়ক অবরোধ করে। এতে চাঁদাবাজরা পালিয়ে যায়। ব্যবসায়ীরা জানান,চাঁদাবাজরা সরকার দলের লোক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে