পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বাজারে অবৈধভাবে সার মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অনুমোদন ছাড়াই সার মজুত রাখায় অভিযোগে সার ব্যবস্থাপনা আইনে আদনান মেহেরাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হোসেন মিলিটারি(সাবেক সেনা সদস্য)নামে এক ব্যবসায়ীকে ৩০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।এ সময় তার গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ১৩৪ বস্তা সার উদ্ধার করে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১৪অক্টোবর)বিকেলে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত সার স্থানীয় ইউপি সদস্য আসলাম উদ্দিনের মাধ্যমে কৃষকদের মাঝে ন্যায্য মূলে বিক্রির নির্দেশ দেওয়া হয়।এ সময় সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ ও সাঁথিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসলাম উদ্দিন জানান,কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর দোকান থেকে ১৩৪ বস্তা সার জব্দ করা হয়েছে। সেটা আমাকে ন্যায্য মূল্য বিক্রির নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)। উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাহিদ আল হাসান আসিফ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আদনান মেহেরাজ ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।সেখানে অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে সার ব্যবস্হাপনা(২০০৬)আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।