মুন্সীগঞ্জের বর্ষিয়ান রাজনীতিবীদ,সাবেক উপমন্ত্রী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আ: হাই ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার দিবাগত রাত ১ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্য়া তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে তিনি দীঘ্যদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। দীর্ঘ্য রাজনৈতিক জীবনে মুন্সীগঞ্জের উন্নয়নে অসামান্য অবদান রাখায় গণমানুষের কাছে জনপ্রিয় এই নেতার মৃত্যুতে পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ম নামাজে জানাজা ও পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।