রাজশাহীর বাঘায় দুই গুড় তৈরী কারখানায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ভেজাল গুড় তৈরি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা বাজারের দক্ষিণে নতুনপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে সোহেল রানা ও আড়ানী পৌরসভার চকসিংগা দাড়পাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন গুড় তৈরী কারখানা স্থাপন করে। দুটি কারখানায় তারা দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে পৃথকভাবে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা পুলিশকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সোহেল রানার ৭ হাজার টাকা এবং কাজিম উদ্দিনের ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দুটি কারখানায় ৩০ মন গুড়, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনস্মুখে ধ্বংশ করা হয়েছে। এ বিষয়ে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, গুড়ের কারখানার মালিকরা অপরিস্কার ও বিষাক্ত রাসায়নিব দ্রব্য ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় জরিমানা করা হয়েছে। এছাড়া গুড় মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনস্মুখে ধ্বংশ করা হয়েছে। চিনি গুলো স্থানীয় এতিম খানায় দেওয়া হয়েছে।