শরণখোলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:৫৬ পিএম
শরণখোলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাগেরহাটের শরণখোলায় কোডেক অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে শরণখোলা ব্রিজ স্কুলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শরণখোলা ব্রিজ স্কুলের সভাপতি মোঃ জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে এবং কোডেক অগ্রযাত্রা প্রকল্পের সুপারভাইজার নুরুজ্জামান বাচ্চুর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শহীদুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   এনপি নেতা  সোলায়মান হোসাইন,   মোঃ ফরিদ খান এবং শিক্ষানুরাগী আবুল ইসলাম তুহিন বয়াতী। এছাড়াও স্থানীয় সাংবাদিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনতামূলক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে হাত ধোয়ার মূল তাৎপর্য ও রোগমুক্ত জীবনের গুরুত্ব তুলে ধরে। সুস্থ ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার বার্তা পৌঁছে দেয় এই আয়োজন। শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনা দেখে অতিথিরা তাদের ভূয়সী প্রশংসা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে