বিরলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ পিএম
বিরলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়ী গ্রামে ব্যাপক কর্মসূচী পালন শেষে আলোচনা সভায় জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আবকর তৃষা এর সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন স্টেপস টুয়াডস্ ডেভেলপমেন্ট ঢাকা এর নির্বাহী পরিচালক চন্দন কুমার লাহিড়ী। স্বাগত বক্তব্য রাখেন ভাবনা এর নির্বাহী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে টিনপাড়ার নীলা এক্কা ও অনিতা কুজুর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। গ্রামীণ নারী দিবসের উত্থান- বেইজিং +৩০ এর মাধ্যমে সহনশীল ভবিষ্যৎ নির্মাণ প্রতিপাদ্য নিয়ে বক্তাবৃন্দ দিবসটির গুরুত্বারোপ করে বক্তব্য তুলে ধরেন।

আপনার জেলার সংবাদ পড়তে