বুধহাটা নওয়াপাড়ায় মামলা চলা জমিতে ঘর নির্মানের অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:৪১ পিএম
বুধহাটা নওয়াপাড়ায় মামলা চলা জমিতে ঘর নির্মানের অভিযোগ

আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামে মামলা চলমান থাকা জমি জবর দখল করে গাছ কাটা ও ঘর নির্মান করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নওয়াপাড়া গ্রামের আঃ সোবহান ঢালী জানান, নওয়াপাড়া মৌজায় তিনি পিতার আমল থেকে অদ্যাবদি ৫০ বছরাধিককাল ৭৮ শতক জমির দখলে থেকে সেখানে ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। সেখানে গাছ গছালি, গোয়াল, রান্না ঘরসহ প্রয়োজনীয় সবকিছু রয়েছে। মৃত অবেদ ঢালীর ছেলে মোছেল ঢালী আমার ভিটের দক্ষিণ পাশে প্রায় ১৭ শতক জমি জবর দখল করে নিয়েছেন। এনিয়ে আদালতে মামলা হলে বিজ্ঞ আদালত খারিজ করে দেয়। পরে মোছেল ঢালী আপীল করলে মামলাটি চলমান আছে। কিন্তু মোছেল আইনের তুয়াক্কা না করে গত ১৩ অক্টোবর আমার ৩টি মেহগনি গাছ কেটে নেয়। আমি ৭০ উর্দ্ধ বয়সি ও আমার স্ত্রী তাদের প্রতিরোধ করতে পারিনি। পরদিন ১৪ অক্টোবর তারা জমিতে ঢ়ুকে সিমেন্টের পিলার বসিয়ে ঘর নির্মান করতে থাকে। আমি জিজ্ঞাসা করতে গেলে মোছেল ও তার স্ত্রী পুত্ররা দা-লাঠি নিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে জন প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন বৃদ্ধ আঃ সোবহান।

আপনার জেলার সংবাদ পড়তে