কাপাসিয়ায় ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আক্তারুজ্জামানকে সংবর্ধনা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫০ এএম
কাপাসিয়ায় ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আক্তারুজ্জামানকে সংবর্ধনা
গাজীপুরের কাপাসিয়া রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থী, বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সংবর্ধিত চেয়ারম্যানের নিজ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের আগমনে শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আলী আজগর ভূঁইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। প্রধান আলোচক হিসেবে ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার। উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি কবির আহমেদ সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার মানোন্নয়নে করনীয় বিষয়ক মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, কৃতি শিক্ষার্থী পুলিশ ইন্সপেক্টর আবু শাহেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, ইঞ্জিনিয়ার ফজলুল কবির মোল্লা, হাছানিয়া মাদরাসার শিক্ষক কামাল হোসেন, শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়া কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি সবাইকে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। সাফল্য অর্জনে বর্তমান সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তা কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন দাবি পুরনে প্রধান অতিথি আশ্বাস প্রদান করেন।
আপনার জেলার সংবাদ পড়তে