তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিল, ভিডিও ফেসবুকে ভাইরাল

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫২ এএম
তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিল, ভিডিও ফেসবুকে ভাইরাল
রাজশাহীর তানোর উপজেলার কলমা ও পাঁচন্দর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে পৃথক ঝটিকা বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কেউ কেউ মুখে মাঙ্ আর হেলমেট ব্যবহার করে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল থেকে অংশগ্রহণকারীরা ‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, মানবো না’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। সন্ধ্যার অন্ধকারে হঠাৎ করে বের হওয়া এই মিছিলটি কলমা ও পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়। মিছিলের ভিডিওটি ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকেই তানোর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে তিনি। 
আপনার জেলার সংবাদ পড়তে